Monday, August 31, 2026

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ জানান, আগামী সপ্তাহে বিচারপতি খিজির আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে।
রিটে বলা হয়েছে, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে আইনজীবীরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না, ফলে তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় আজ বিকেল ৪টা। তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহার এবং ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ হবে।
১৯৯১ সালের পর এবারই রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপির পাশাপাশি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও প্রার্থী দিয়েছে।

Exit mobile version