Friday, July 17, 2026

রাজধানীর বংশালের আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একজনকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
দগ্ধরা হলেন—সেলুন কর্মচারী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) ও শাকিব (১৭); এবং গ্রাহক মো. ফারুক (৩৫), মো. রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও মো. রফিক (২৫)।
দগ্ধরা হলেন—সেলুন কর্মচারী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) ও শাকিব (১৭); এবং গ্রাহক মো. ফারুক (৩৫), মো. রিংকু (৩০), রনি (৩৬ বছর), জসিম (৪০) ও মো. রফিক (২৫)।
ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, শমসেদের ১৫ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং শাকিবের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, আহতদের মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় শাকিবকে জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসি বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Exit mobile version