Monday, August 31, 2026

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের গ্ল্যামারাস ইমেজ ভাঙতে চেয়েছিলেন নির্মাতা সুভাষ ঘাই। ১৯৯৯ সালের সিনেমা ‘তাল’-এ ‘মানসী’ চরিত্রের প্রয়োজনে তিনি ঐশ্বরিয়াকে প্রচলিত ইমেজ থেকে বের করে আনতে চেয়েছিলেন।
‘তাল’-এর ২৭ বছর পূর্তি উপলক্ষে সুভাষ ঘাই জানান, তখন ঐশ্বরিয়া ছিলেন বলিউডের অন্যতম গ্ল্যামারাস মুখ। তাই চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে সিনেমার প্রথম এক ঘণ্টায় তাকে কোনো মেকআপ ছাড়াই পর্দায় হাজির করা হয়।
পরিচালকের এমন সিদ্ধান্তে ঐশ্বরিয়াও সম্মতি দিয়েছিলেন। সুভাষ ঘাইয়ের মতে, চরিত্রের প্রয়োজনে অভিনেতার প্রচলিত ইমেজ ভাঙা জরুরি।

Exit mobile version