Monday, August 31, 2026

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দলটির প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত। দলীয় মনোনয়ন পাওয়ার পর আজ বিকেল ৪টার মধ্যে মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ ছেড়েছেন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে এখনও বহাল রয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে ওই পদও ছাড়তে হবে তাকে।

Exit mobile version