মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দের মেলবন্ধনের মধ্য দিয়ে পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শুরু হয়েছে পাবনায়।
উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার ঊষালগ্নে মাঙ্গলিকী ও প্রভাতে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে আবির খেলায় মেতে ওঠে উৎসবে আগত ভক্তবৃন্দ।

এর আগে সোমবার (২ মার্চ) পাবনার হিমাইতপুরে আশ্রম প্রাঙ্গণে শুরু হয় তিনদিনব্যাপী এই উৎসব। উৎসবের প্রথম দিনেই ঠাকুর ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে আশ্রম প্রাঙ্গণ। বুধবার সন্ধ্যায় সমবেদ প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে তিনদিনব্যাপী এই উৎসব।

Leave A Reply

Exit mobile version