Monday, August 31, 2026

বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ার পরিস্থিতির অবনতি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নিম্নচাপটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সংশ্লিষ্ট বিভাগগুলোর কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস ও বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

Exit mobile version