ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে তিনি নতুন ভবনটির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
নতুন ভবন চালু হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে ১ হাজারে উন্নীত হয়েছে। ১৫ তলা ভবনটির নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। ওপরের তলাগুলোতে ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট রয়েছে। এছাড়া ভবনটিতে ৪০টি আইসিইউ, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড ও ১১২টি কেবিন রয়েছে।
নিউরো রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
খালেদা জিয়ার জন্মদিনে তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভবনটি উদ্বোধন করলেন।

