নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে যান্ত্রিক ত্রুটির আশঙ্কায় জরুরি অবতরণ করতে বধ্য হল বিমান চালকেরা। আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে জরুরিমূলক অবতরণ করানো হয় বিমানটির। স্থানীয় সময় রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটে। যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এমনটাই জানা গিয়েছে সূত্র থেকে।
এয়ার ইন্ডিয়ার এআই-১০২ বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। পরে চালকদের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যার নিরিখে বিমানটিকে আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে জরুরি অবতরণ করানো হয়। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘বিমানের সকল যাত্রী ও ক্রু সদস্য এয়ার ইন্ডিয়ার এআই-১০২ বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। পরে চালকদের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যার নিরিখে বিমানটিকে আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে জরুরি অবতরণ করানো হয়। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘বিমানের সকল যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে আছেন। যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য বিমান সংস্থা কর্তৃপক্ষ কাজ করছে’।
এয়ার ইন্ডিয়ার তরফে আরও জানানো হয়েছে, যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিরাপত্তার প্রশ্নে কোনও আপস না করেই এই ধরনের সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। শ্যানন বিমানবন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে যাত্রী ও ক্রুদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

