তাঁরা দু’জনেই জনপ্রিয় অভিনেতা। তবে কোনো ছবির জন্য তাঁদের একসঙ্গে দেখা যাবে, তা হয়তো ভাবেননি দর্শক। সেটাই ঘটল বাস্তবে। ভারতে মুক্তির অপেক্ষায় ‘প্রজেক্ট হেল ম্যারি’। এই ছবি নিয়ে সম্প্রতি বিস্তর আড্ডা দিয়েছেন হৃতিক রোশন ও হলিউড তারকা রায়ান গসলিং। রায়ানের সাই-ফাই এই ছবি মুক্তি পাচ্ছে আগামী কাল। তার আগে দুই নায়কের ভার্চুয়াল কথোপকথন নিয়ে বিস্তর চর্চা চলছে। এই প্রথমবার দুই আন্তর্জাতিক তারকা একসঙ্গে দর্শকের সামনে ছবির নানা দিক তুলে ধরলেন। এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল ছবির গল্প, আবেগ ও বৈজ্ঞানিক ভাবনার দিকগুলি আরও ভালোভাবে দর্শকের কাছে পৌঁছে দেওয়া। হৃতিক এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ায় খুশি তাঁর অনুরাগীরা। উল্লেখ্য, এরপর হৃতিক কাজ করবেন ‘কৃষ ৪’ ছবিতে। তাছাড়া বেশ কয়েকটি প্রজেক্ট প্রযোজনাও করছেন তিনি।

