Friday, July 17, 2026

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। ঝালকাঠি পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তাপস কুমার শীলের সভাপতিত্বে সভাটি সম্পন্ন হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জনসংখ্যা সুষমকরণ এবং তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ আগামী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এই সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

Exit mobile version