Monday, August 31, 2026

বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও হয়রানি কমাতে দেশের আরও ১২ জেলায় চতুর্থ ধাপে ইলেকট্রনিক জামিননামা (ই-বেইলবন্ড) কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে এর উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

নতুন যুক্ত হওয়া জেলাগুলো হলো—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, রাঙ্গামাটি, কক্সবাজার, চাঁদপুর, জামালপুর, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ ও ঠাকুরগাঁও।

আইনমন্ত্রী জানান, আগে জামিননামা আদালত থেকে কারাগারে পৌঁছাতে ১২টি ধাপ পার হতে হতো। এখন আইনজীবীরা স্মার্টফোনে এক ক্লিকেই ই-বেইলবন্ড জমা দিতে পারবেন। এর আগে ১৬ জেলায় এ কার্যক্রম চালু হয় এবং সেখানে ১ লাখ ২০ হাজার জামিননামা নিষ্পত্তি হয়েছে।

নতুন ১২ জেলা যুক্ত হওয়ায় বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রত্যন্ত অঞ্চলের বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে বলে জানান বক্তারা। একই সঙ্গে বিচার বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।

Exit mobile version