জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বৈরী আবহাওয়ার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানায়, ফেরিটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। কিন্তু দুর্ঘটনার সময় এতে প্রায় ১২০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১২ জন শিশু ছিল বলে জানা গেছে।
দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পানিতে একাধিক মরদেহ ভাসতে দেখা যায়। সিভিল প্রোটেকশন ইউনিটের হিসাবে, ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন। শিশুদের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত যাত্রী ও প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

