Monday, August 31, 2026

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন হবে বলে জানিয়েছে ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর।

ইরাক সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক স্টেট (আইএস)বিরোধী আন্তর্জাতিক জোটের সামরিক অভিযান শেষ পর্যায়ে থাকায় উভয় দেশের সম্মতিতে সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ১ অক্টোবর থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনা থাকবে না।
২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতন ঘটাতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের মাধ্যমে ইরাকে মার্কিন সেনা মোতায়েন শুরু হয়। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে দেশটিতে বিভিন্ন মেয়াদে মার্কিন সামরিক উপস্থিতি বজায় ছিল।

Exit mobile version