Monday, August 31, 2026

৩৫ বছর পর ভোটের মাধ্যমে আজ বৃহস্পতিবার দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।
রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সরকারি দল বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
ভোট শেষে আজই গণনা, ফল ঘোষণা ও গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।
সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোট শেষে তাৎক্ষণিক গণনা শুরু হবে। কতটি ব্যালট ব্যবহার, বাতিল ও নষ্ট হয়েছে এবং প্রার্থীরা কত ভোট পেয়েছেন—সব তথ্য প্রকাশ করা হবে। তবে কোন সংসদ সদস্য কাকে ভোট দিয়েছেন, তা প্রকাশ করা হবে না।
সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। সংবিধান অনুযায়ী, শুধু সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন।

Exit mobile version