Friday, July 17, 2026

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যাংকটি ফরেন এক্সচেঞ্জ অফিসিয়াল পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৭ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আইসিবি ইসলামিক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম : আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
চাকরির ধরন : বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫
পদ : ১টি
লোকবল : নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম : অনলাইন
আবেদন শুরুর তারিখ : ২৭ নভেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫
অফিশিয়াল ওযেবসাইট : https://icbislamic-bd.com
আবেদন করার লিংক : অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম : আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
পদের নাম : ফরেন এক্সচেঞ্জ অফিসিয়াল
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : বাণিজ্যিক ব্যাংকে বৈদেশিক বাণিজ্য কার্যক্রমে দক্ষতা। আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম, বৈদেশিক মুদ্রার নিয়মকানুন এবং সংশ্লিষ্ট পরিচালনা পদ্ধতিতে ভালো জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ৮ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : সর্বোচ্চ ৬০ বছর
কর্মস্থল : যেকোনো স্থানে
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ০৩ ডিসেম্বর ২০২৫

Exit mobile version