Monday, August 31, 2026

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। অস্ত্রের তথ্য দিয়ে সহযোগিতা করলে ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। সরকার এ বিষয়ে কাজ করছে বলে জানান মন্ত্রী।
সভা শেষে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির আরও উন্নতি হবে।

Exit mobile version