Monday, August 31, 2026

চট্টগ্রামের অগ্রণী ব্যাংকের লালদিঘী পূর্ব করপোরেট শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ কামরুল ইসলাম (৪১) এবং জাফর উল্লাহ তানভীর (২৫)।
পুলিশ জানায়, এক হাজার টাকার বান্ডেলে ১০০ টাকা বা ছোট নোট রেখে ভল্টে জমা দিয়ে মনগড়া হিসাব দেখাতেন কামরুল। গত ৯ আগস্ট হিসাব মেলাতে গিয়ে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি ধরা পড়ে।
পুলিশের দাবি, আত্মসাতের অর্থ দিয়ে হাটহাজারীতে ‘ইশরাত অ্যাগ্রো’ নামে একটি গরুর খামার গড়ে তোলা হয়েছে। সেখানে ৫০-৬০টি গরু রয়েছে।
এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা করেছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Exit mobile version