Author: অনলাইন ডেস্ক
আইনের দৃষ্টিতে সবাই সমান—অপরাধে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অতীতের বিতর্কিত নির্বাচনের বদনাম দূর করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে পুনরায় জোর দিয়ে সিইসি বলেন, আইনের চোখে সবাই সমান এবং অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব। সিইসি আশা প্রকাশ…
ফুকুশিমা বিপর্যয়ের আতঙ্ক এখনও স্মৃতিতে গেঁথে রয়েছে। এখনও ১৪ বছর আগের সেই ঘটনার ভূত তাড়া করে বেড়ায় বহু জাপানবাসীকে! সেই আতঙ্কই আবার উসকে দিয়ে নিগাতার পরমাণু চুল্লি চালু করার সিদ্ধান্ত নিল জাপান সরকার। সরকারের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন নিগাতার স্থানীয় বাসিন্দারা। ২০১১ সালের মার্চ। জাপানের তোহোকু এলাকার প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে বেশ কিছুটা দূরে তৈরি হওয়া ভূমিকম্পের কারণে সুনামি আছড়ে পড়েছিল ফুকুশিমায়। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্থানীয় তিনটি পরমাণু চুল্লি। এলাকায় ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় কণা। চের্নোবিল কাণ্ডের পর ফুকুশিমার ঘটনাই সবচেয়ে ভয়াবহ পরমাণু-বিপর্যয়। ওই ঘটনার পরেই সবক’টি অর্থাৎ ৫৪টি পরমাণু চুল্লিই বন্ধ করে দিয়েছিল জাপান সরকার। পরবর্তীকালে দেশে জ্বালানির চাহিদা মেটাতে…
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। পর্দায় তার অভিনয় দর্শককে বারবার মুগ্ধ করলেও, বাস্তব জীবনে জনসম্মুক্ষে কথা বলতে গেলে কিছুটা জড়তা কাচজ করে এই অভিনেতার। সম্প্রতি একটি সিনেমার অনুষ্ঠানে এসে নিজের সেই কথা জানিয়েছেন। একইসঙ্গে প্রশংসা করলেন তরুণ প্রজন্মের অভিনেতা সিয়াম আহমেদ ও নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’-এর পুরো টিমের। অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নিয়ে বাপ্পারাজ বলেন, আমি আসলে মাইকের সামনে বেশি কিছু বলতে পারি না, প্যাঁচ খেয়ে যাই। তারপরও বলতে চাই- হৃদয়, সুমি, আজিজ ভাই, আপনারা একটি চমৎকার টিম। উনাদের একটি ছবিতে কিছুদিন আগে আমি কাজ করেছি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি তারা খুব গুছিয়ে কাজ করেন। বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে…
অনলাইন ডেস্ক বাংলাদেশ এক্সপ্লোরেশনে ঝুঁকি নিতে ভয় পায়, যে কারণে ৩০ থেকে ৪০ বছরে যে পরিমাণ বিনিয়োগ ও অনুসন্ধান হওয়া প্রয়োজন ছিল, তা হয়নি। আর অনুসন্ধান কার্যক্রম যথাযথ না হওয়ায় দেশে গ্যাস সংকট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। সোমবার রাজধানীর আইইবি ভবনের বিইআরসির সভা কক্ষে ‘ডিএসটি’নিয়ে এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) সদস্যদের জন্য কর্মশালাটি আয়োজন করে বিইআরসি। জালাল আহমেদ বলেন, ‘বাংলাদেশে গ্যাস ও তেল অনুসন্ধানে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বিনিয়োগ ও ঝুঁকি গ্রহণের অভাব রয়েছে। তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম একটি গেইম। পেতেও পারেন আবার জিরো হতে পারে। সে কারণে…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আগামী ২৫ ডিসেম্বর সারাদেশ থেকে ঢাকায় আসা নেতাকর্মীদের যাত্রা নির্বিঘ্নে ১০টি রুটে স্পেশাল ট্রেন ও নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়গুলো থেকে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন/অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য ১০টি রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে এবং নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।…
নিরাপত্তার কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো নোটিশে এমন ঘোষণার জন্যে দুঃখ প্রকাশ করা হয়েছে। অপরদিকে শিলগুড়িতে বাংলাদেশের ভিসাকেন্দ্র সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। এর আগে শনিবার এবং রবিবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থী এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক। এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে এবং বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি দেয়।
মেয়ের নানা খুনসুটির, বেড়ে ওঠার নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নেন অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার। রবিবাসরীয় সকালে মেয়ের একটি ছবি ভাগ করে নেন অনিন্দিতা। একরত্তি মেয়ের রোজনামচা সেই পোস্টে ভাগ করে নিলেন অনিন্দিতা। অনিন্দিতার পোস্টেই দেখা যাচ্ছে, জানালার ধারে শীতের পোশাকে সেজে রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে তাঁর মেয়ে। মাথায় পরেছে একটি হনুমান টুপি। ঠাকুমার সঙ্গে বাড়ির ওই জানালাতে বসেই পথচলতি মানুষের সঙ্গে নাকি আলাপ জমায় তাঁদের একরত্তি মেয়ে। ক্যাপশনেই তা খোলসা করেছেন অনিন্দিতা। লিখেছেন, ‘তোষক জেঠু, সবজি জেঠু, বাসন জেঠু, গ্যাস জেঠু সকলের সঙ্গে কথা বলাটা জরুরী, কথা বলা হয়ে গেলে টাটা করতে হয়…আর জানলা বেয়ে…
কৃষি ও এসএমই ঋণ বাড়াতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণে ব্যাংকগুলোকে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার ফলে এসব ঋণের বিপরীতে আগের চেয়ে আরো কম নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। রবিবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ব্যাংকের পরিচালন মুনাফা থেকে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। ফলে এই ছাড় ব্যাংকগুলোর মুনাফা বাড়াতে সহায়তা করবে। ব্যাংকগুলোকে স্ট্যান্ডার্ড ও স্পেশাল মেনশন হিসেবে (এসএমএ) থাকা বকেয়া ঋণের বিপরীতে যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি কৃষিঋণ বিতরণ এবং কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোগ খাতের অধীনে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প উদ্যোগে ঋণ বিতরণে উৎসাহিত করতে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ রবিবার আগারগাঁওয়ের ইসি ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, যারা দস্যুতা করতে চায়, যারা আমার ভাইকে হত্যা করতে চায়, যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হব না। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে। যারা আবেগ ব্যবহার করে অপকর্ম করেছে, তার প্রতিদান তারা পাবে। তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এমন বিষয়কে বাধা দেওয়ার…
দেশের বিভিন্ন স্থানে আগুনে পুড়িয়ে হত্যা ও সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃশ্যমান শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘একের পর এক চোরাগোপ্তা হামলার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্ন তৈরি হচ্ছে, যা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক।’ রোববার বিকেলে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে লক্ষ্মীপুরে আগুনে পুড়ে যাওয়া এক রোগীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, ‘ওসমান হাদিসহ যেসব চোরাগোপ্তা হামলা সারাদেশে সংঘটিত হচ্ছে, সেগুলোর দৃশ্যমান শাস্তি দেশের মানুষ দেখতে চায়। মানুষ বিচার দেখতে চায়। এসব ঘটনার তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করার দায়িত্ব সরকারের। সেখানে যদি কোনো ঘাটতি দেখা…
