Author: অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে অভিবাসন, গ্রিন কার্ড এবং নাগরিকত্ব প্রক্রিয়ার আবেদন স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ‘জাতীয় নিরাপত্তা এবং জনসুরক্ষার’ কারণে মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ১৯টি অ-ইউরোপীয় দেশের ওপর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স থেকে এ খবর জানা গেছে। স্থগিতাদেশ তালিকায় থাকা ১৯টি দেশের ওপর গত জুন থেকে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল। সর্বশেষ সিদ্ধান্তের মধ্য দিয়ে অভিবাসনে আরও কঠোরতা যোগ করছে ট্রাম্প প্রশাসন। স্মারকে যেসব দেশে নিষেধাজ্ঞা লক্ষ্য করা হয়েছে এর মধ্যে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন রয়েছে—যারা জুন থেকেই কিছু ব্যতিক্রম ছাড়া সম্পূর্ণ প্রবেশ স্থগিত ছিল। অন্যদিকে ১৯ দেশের…
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সাথে দেখা করার পর তিনি এ কথা জানান। ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমকে তার বোন জানান, ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন। তবে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে। তাকে একটি রুমের মধ্যে সারাদিন কাটাতে হয়। বাইরে যাওয়ার জন্য খুব স্বল্প সময় দেওয়া হয়, তবে কারও সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না। সম্প্রতি আফগানিস্তান ভিত্তিক একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, ইমরান খান আর বেঁচে নেই। ভারতীয় সংবাদমাধ্যমে সে খবর ফলাও করে প্রচার হয়। তবে পাকিস্তান সরকার বরাবরই বলেছে,…
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন মাত্রায় হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো: সানাউল্লাহ। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিগত দেড় দশকে নির্বাচনী ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এর উত্তরণ ঘটাতে সকলের দায় দায়িত্ব আছে। স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই এবং দেশের স্বার্থে একটা ভাল নির্বাচনেরও বিকল্প নেই-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার। একেক জন ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগছে…
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। হিমালয় পর্বতের কাছাকাছি অবস্থান হওয়ায় জেলার তেঁতুলিয়া উপজেলায় গত কয়েক দিন ধরে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে তাপমাত্রা। আজও এ অঞ্চলে তাপমাত্রা ১২ ডিগ্রিতে রয়েছে। এছাড়া শীত কিছুটা বৃদ্ধি পেয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর ) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। সকালে এ বিষয়টি নিশ্চিত করেন জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়। গতকাল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। স্থানীয়রা জানান, এ অঞ্চলে এখন সন্ধ্যা ও রাতেই বেশি ঠান্ডা লাগছে। ভোরে সূর্য উঠে যাওয়ায় রোদে কমতে থাকে শীতের…
রুশ পতাকাবাহী একাধিক ট্যাংকারে সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে ইউক্রেনের বন্দর ও সেখানকার জাহাজে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া দেশটিকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুমকি দেন। রুশ জাহাজে হামলাকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দস্যুতা হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখন যা করছে সেগুলো দস্যুতা। রাশিয়া প্রথমে ইউক্রেনের বন্দর এবং সেখানে আসা জাহাজে হামলা চালাবে। দ্বিতীয়ত যদি এসব দস্যুতা চলতে থাকে। আমরা সম্ভাব্যতা যাচাই করব- আমি বলছি না আমরা করব, কিন্তু আমরা সম্ভাব্যতা যাচাই করব- যেসব দেশ ইউক্রেনকে সহায়তা…
দেশে লেগেছে ভোটের হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কবে- এ আলোচনা এখন সর্বত্র। কবে হবে ভোট, ভোট হবে কিনা; নানা প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে। এসব প্রশ্নের অবসান ঘটিয়ে ভোটের তারিখ চূড়ান্ত করতে আগামী বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ। তফসিল কবে ঘোষণা হবে ও ভোটের সম্ভাব্য তারিখ কবে হতে পারে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ভোটের কয়েকটি তারিখ আলোচনা করেছি। আগামী রবিবার এ নিয়ে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা বলছি আগামী সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার, এর মধ্যে যে কোনও দিন তফসিল ঘোষণা করে দেবো এবং তা (তফসিল) হঠাৎ করেই…
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলায় যুক্তিসংগত শাস্তির বিধান প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া।এর আগে, গত রোববার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আইনজীবী অ্যাডভোকেট মো.…
কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরুর দ্বিতীয় দিন মঙ্গলবার আরও তিনটি জাহাজে ১,১৯৪ জন পর্যটক দ্বীপে ভ্রমণে গেছেন। আগের দিন সোমবার ভ্রমণ করেছিলেন ১,১৭৪ জন। সরকার প্রতিদিন দুই হাজার পর্যটকের ভ্রমণের অনুমতি দিলেও দুই দিনেই প্রত্যাশার তুলনায় প্রায় ৮০০ জন করে কম পর্যটক দ্বীপে যাচ্ছেন। মঙ্গলবার সকাল সাতটায় নুনিয়াছাটা বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা করে। প্রায় ১২০ কিলোমিটার গভীর সমুদ্রপথ অতিক্রম করে বেলা দেড়টার দিকে জাহাজগুলো সেন্ট মার্টিন পৌঁছায়। বিকেল তিনটার দিকে আগের দিনের পর্যটকদের নিয়ে জাহাজগুলো কক্সবাজারে ফিরে আসে। ডিসেম্বর ও জানুয়ারি— এ দুই মাস পর্যটকেরা দ্বীপে…
হ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলায় যুক্তিসংগত শাস্তির বিধান প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া।এর আগে, গত রোববার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আইনজীবী অ্যাডভোকেট…
বাংলাদেশে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জন এইচআইভি রোগী শনাক্ত হয়েছেন; যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি। এই পরিমাণ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে। এই এইচআইভি সংক্রমণ সাধারণ জনগোষ্ঠীর পাশাপাশি বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও বাড়ছে। সোমবার (১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন ন্যাশনাল এইডস/এসটিডি কন্ট্রোল প্রোগ্রামের (এনএএসপি) পরিচালক ডা. মো. খায়রুজজামান। বাংলাদেশে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জন এইচআইভি রোগী শনাক্ত হয়েছেন; যা…
