জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
পুলিশ জানায়, একটি প্রতারণা মামলায় আদালত বিদিশাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। ওই রায়ের পর আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

