সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

