আগস্ট মাসে সরকারি ছুটির সঙ্গে এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে চাকরিজীবীরা দুই দফায় টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ মিলবে।
এছাড়া আগামী ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এ ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এ ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটিসহ আবারও টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এ ছুটির সুবিধা প্রযোজ্য হবে না।

