যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ১৪টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।শনিবার ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ এ দাবি করেছে।
ইরানের সামরিক বাহিনীর একটি সূত্র তাসনিমকে জানিয়েছে যে, মধ্যপ্রাচ্যের কিছু দেশে যুক্তরাষ্ট্রের একাধিক ঘাঁটিতে এবং ইরান মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে।
সূত্র অনুসারে, ইরানের হামলায় এখন পর্যন্ত ১৪টি আমেরিকান ঘাঁটি আঘাতপ্রাপ্ত হয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আজ সকালে আরও ঘোষণা করেছে যে, আইআরজিসি নৌবাহিনীর বাহিনীর ছোড়া মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের একটি কমব্যাট সাপোর্ট যুদ্ধজাহাজটিকে আঘাত করেছে।

