প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সচিবালয়ে নিজের দফতরে দ্বিতীয় দিন অফিস করতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসে পৌঁছানোর পর তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম।
এর আগে সকালে সচিবালয়ে পৌঁছলে প্রধামন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।

