গতবছর জুলাইতে মুক্তি পায় অনুপম খের পরিচালিত এবং অভিনীত ‘তানভি দ্য গ্রেট’। সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। এমনকি এই ছবি দেখানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। এবছরের অস্কারের জন্য মনোনীত ‘তানভি দ্য গ্রেট’। এখবর ছড়িয়ে পড়তেই রীতিমতো খুশির হাওয়া বলিউডে।
এই সাফল্যে স্বভাবতই খুশি অনুপম। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘তানভি দ্য গ্রেট দর্শকদের প্রশাংসা কুড়িয়েছে। এই ছবি সিনেমাপ্রেমীদের হৃদয়ের খুব কাছের। এমন একটা সিনেমা অস্কারের জন্য মনোনীত হওয়ায় আমি খুব খুশি। এ আমাদের জন্য একটি গর্বের বিষয়।’ তিনি আরও বলেন, ‘আমি জানতাম এই ছবি অনেক দূর যাবে। ‘সারাংশ’-র পর এটি দ্বিতীয় ছবি যার জন্য আমি এত ভালোবাসা পেয়েছি।’

